বিডিআর বিদ্রোহের মামলায় টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের ৫১ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।আজ মঙ্গলবার কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬-এ রায় দেন। আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম।আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে পৌনে ১১টা পর্যন্ত। ১৮ জনকে সাত বছর, একজনকে সাড়ে ছয় বছর, ১১ জনকে ছয় বছর, আটজনকে পাঁচ বছর, তিনজনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, সাতজনকে তিন বছর, একজনকে দুই বছর এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণা শেষে সংবাদ ব্রিফিং করেন প্রেস ব্রিফিং করেন বিজিবির টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তিনি জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন সদর এবং বিওপিতে আসামিরা অস্ত্র লুট, হামলা, ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি ও গুলিবর্ষণ করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।