টেকনাফে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে আজ বুধবার ভোরে ৬৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উপজেলার নয়াপাড়ায় নাফ নদী দিয়ে স্পিডবোটে করে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা। এ সংবাদের ভিত্তিতে ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মো. তাহের মুস্তফার নেতৃত্বে নাফ নদীতে অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটটিকে ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ইয়াবার প্যাকেট ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে প্যাকেট উদ্ধার করে ৬৩ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সব-লেফটেন্যান্ট মো. দেলওয়ার হোসেন খান প্রথম আলো অনলাইনকে জানান, কক্সবাজারে এযাবত্ উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান এটি। জব্দ করা ইয়াবা বড়ির চালান টেকনাফ থানায় জমা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।