টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গতকাল শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনে আজ রোববার এ খবর জানানো হয়।পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারী ওই জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। একটি বাদানুবাদের ঘটনার একপর্যায়ে সে পিস্তল বের করে গুলি চালায়। বন্দুকধারী নিজেকেও গুলি করে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে পারিবারিক বিষয় নিয়ে বাদানুবাদ শুরু হলে গুলির ঘটনা ঘটে।