টেক্সাসে বিস্ফোরণে ৭০ জন নিহত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সার কারখানায় গতকাল বুধবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, ওয়েস্ট ফার্টিলাইজার কারখানায় এখন পর্যন্ত দুই ব্যক্তির নিহত হওয়ার খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জর্জ স্মিথ আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ৬০-৭০ ছাড়িয়ে যেতে পারে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল স্থানীয় সময় রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিত্সাকেন্দ্রসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।ঘটনার পর জরুরি সহায়তা কর্মীরা আগুন নেভানো ও উদ্ধার তত্পরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের ভয়াবহতায় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়েছে।