টেক্সাসে সমাবেশে ট্রেন, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাতপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের সম্মান জানাতে আয়োজিত এক সমাবেশে ট্রেন ঢুকে পড়ে। এ সময় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেলপথ ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।ঘটনার প্রত্যক্ষদর্শী প্যাট্রিসিয়া হাউলি ওই সময়কার বর্ণনা দিয়ে বলেন, ‘রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ছুটে আসতে দেখে সমবেতরা আতঙ্কে যে যার মতো এদিক-সেদিক লাফিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমি আমার মুখ ঢেকে ফেললাম। আমি আর কিছু দেখতে চাচ্ছিলাম না।’তবে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেন হর্ন বাজিয়ে সতর্ক করেছিল। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে এর পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার নুডসন জানান, দুর্ঘটনার বিষয়টি তাদের সংস্থা তদন্ত করছে।