টেনশন করবে না পরীক্ষা নিয়ে
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীমাধ্যমিক পরীক্ষার্থীরা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। বিশেষ করে প্রথম দিনের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব পরিবেশ ছেড়ে সম্পূর্ণ একটি নতুন পরিবেশে পরীক্ষায় অংশ নেওয়া। এতে অনেকে আতঙ্কগ্রস্ত ও ভয়ের মধ্যে থাকে। এ সময়ে তাদের মধ্যে প্রচুর টেনশন কাজ করে। তাই তাদের প্রতি আমার উপদেশ, যতই আলাদা পরিবেশ হোক না কেন এটিকে নিজের প্রতিষ্ঠানের মতোই গ্রহণ করতে হবে। হাতে প্রশ্নপত্র পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা বা উপস্থাপন করার প্রয়োজন নেই। নৈর্ব্যত্তিক অংশে খুব দ্রুত উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বুঝে উত্তর দিতে হবে। আবার প্রশ্ন সহজ হয়েছে অথবা কমন পড়েছে এ ধরনের ব্যাপারে খুব উত্ফুল্ল হওয়ারও প্রয়োজন নেই, এতে প্রশ্ন ভুলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রশ্ন কমন পড়েনি এমন ব্যাপারে মুষড়ে পড়ারও দরকার নেই। লিখতে লিখতে বিষয়গুলো মনে পড়বে। আর একটি বিষয় সব সময় মনে রাখতে হবে, সিলেবাস অনুযায়ী সব অংশই শিখতে হবে। সাজেশন করে পরীক্ষায় তৈরি হলে এতে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা বেশি থাকে। সবশেষে পরীক্ষায় ফলাফলের কথা চিন্তায় না রেখে যত দূর সম্ভব সব প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। এতেই ফলাফল ভালো হবে বলে আমি মনে করি।