টেন্ডারের নামে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার ‘জেলার উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা ও আইনশৃঙ্খলা সমন্বয়’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন একটি টিস্যু বক্স হাতে নিয়ে সিভিল সার্জন সিরাজুল ইসলামের কাছে এর দাম জানতে চান। সিভিল সার্জন ৩০ টাকা জানালে মন্ত্রী উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘আপনারা হাসপাতালের রেজিস্টার যাচাই করে দেখুন, সেখানে টেন্ডারের নামে এই টিস্যু বাক্সটি কেনা হয়েছে ২০০ টাকা দিয়ে।’ তিনি বলেন, ‘আমি হাত-পা কচলাইয়া উন্নয়নের জন্য টাকা আনি। সেই টাকা টেন্ডারের নামে অপচয় করতে দিতে পারি না।’ ফরিদপুর অফিস