টেন্ডুলকার, আর কেউ নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনি কতজনকে অটোগ্রাফ দিয়েছেন তার হিসাব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে পরিসংখ্যানবিদদের। তবে কয়টা অটোগ্রাফ নিয়েছেন তা বের করতে কোনো কষ্টই করতে হবে না তাঁদের। ধোনি নিজেই করে দিয়েছেন সে কাজটা। এখনো পর্যন্ত কারও অটোগ্রাফই নেননি ভারত অধিনায়ক।বিখ্যাত ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। বোঝাই যাচ্ছে, অন্য অনেক ক্ষেত্রের মতো অটোগ্রাফ নেওয়ার বেলায়ও ব্যতিক্রম মহেন্দ্র সিং ধোনি। তবে একেবারেই যে ইচ্ছে নেই তা নয়। শুধু একজনের অটোগ্রাফ নিতে চান তিনি। সেই ‘একজন’ হচ্ছেন তাঁরই সতীর্থ ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।‘কার অটোগ্রাফ নেব, এটা বলার জন্য জ্যোতিষী হওয়ার দরকার নেই। আমি শুধু শচীন টেন্ডুলকারের অটোগ্রাফই নেব’—ভারতীয় দলের ছবি, ক্যারিকেচার এবং অটোগ্রাফ-সংবলিত একটি বইয়ের উদ্বোধন করতে গিয়ে বলেছেন ধোনি। একই দলে খেলেন, টেন্ডুলকারের অটোগ্রাফ তো রোজই নিতে পারেন তিনি। হয়তো বিশেষ কোনো মুহূর্তের জন্যই অপেক্ষা করছেন ভারতের অধিনায়ক। ওয়েবসাইট।