টেন্ডুলকারের হাঁটুতে এমআরআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের সামান্য সর্দি-কাশিও এখন ভারতীয়দের জন্য দুশ্চিন্তার কারণ। তাঁর বাঁ হাঁটুতে এমআরআই করানো তো আরও বড় খবর! না, দুশ্চিন্তার কিছু নেই। বড় ধরনের কোনো ইনজুরি নয়। তবে তাঁকে নিয়ে সামান্য ঝুঁকিও ভারত নিতে রাজি নয়। এ কারণে বাংলাদেশ থেকে দেশে ফেরার পর মুম্বাইয়ে পরীক্ষা করে দেখা হয়েছে, টেন্ডুলকারের বাঁ হাঁটুতে কোনো চোট আছে কি না। পুরো দল বেঙ্গালুরুতে চলে গেলেও টেন্ডুলকার তাঁর নিজের শহরেই ছিলেন। আজ বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তারকা ব্যাটসম্যানের। এখানেই ভারতের দ্বিতীয় ম্যাচ। ২৭ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েবসাইট।