টেলিকমিউনিকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী। মাধ্যমিকে (এসএসসি) বিজ্ঞান বিভাগে পড়েছি, আর এইচএসসিতে পড়ছি বাণিজ্য বিভাগে। আমি এইচএসসির পর কোন বিষয়ে বা কোথায় পড়াশোনা করলে টেলিকমিউনিকেশন সেক্টরে চাকরি করার সুযোগ পাব? এই সেক্টরে চাকরি পাওয়ার জন্য ভালো ফল করা কতটুকু জরুরি? মেয়েদের জন্য এই সেক্টরে কাজ করতে কি কোনো প্রতিবন্ধকতা আছে?তানিয়া ইসলাম খানসেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকাপরামর্শ: কমার্স বা বাণিজ্যের ছাত্রী হিসেবে আপনার জন্য বিজনেসে গ্র্যাজুয়েট বা স্নাতক করার রাস্তা খোলা আছে। এ ছাড়া আপনি এসিসিএ, সিএ ও আইসিএমএর মতো প্রফেশনাল বা পেশাগত কোর্সগুলো করতে পারেন। আমাদের দেশে টেলিকম সেক্টর বা টেলিযোগাযোগ খাতে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে মানবসম্পদ, ফিন্যান্স, বিক্রয় ও বিপণন বিভাগ থাকে। আপনাকে ঠিক করতে হবে, আপনি কোথায় যাবেন। আপনাকেই ঠিক করতে হবে, আপনার লক্ষ্য ও আগ্রহের জায়গা। অবশ্যই আপনাকে ভালো ফল করতে হবে। এটি প্রমাণ করবে, আপনি আপনার ছাত্রজীবনের প্রতি কতটা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল ছিলেন। আপনাকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে এবং টিমে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। টেলিযোগাযোগ একটি গতিশীল খাত। প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তক। এ খাত আমাদের পরিবর্তনের একটি মাধ্যম। আপনাকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটি শুধু টেলিযোগাযোগ খাতের জন্যই নয়, আপনার পেশাগত জীবনকেও ওপরের দিকে নিয়ে যাবে। এ খাতে মেয়েদের কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করি না। এটি মেয়েদের জন্য সহায়ক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করে।উত্তর দিয়েছেন— মুহম্মদ নজরুল ইসলামউপমহাব্যবস্থাপকমানবসম্পদ উন্নয়ন বিভাগ, সিটিসেল।