টেলিকমিউনিকেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় ও বিপণন বিভাগে কাজ করছি। কিন্তু আমি ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ করেছি। বিক্রয় ও বিপণন বিভাগে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এ বিভাগেই আমি ক্যারিয়ার গড়তে চাই। আমাকে এ বিষয়ে কোথায় ও কী কী কোর্স বা পড়াশোনা করা জরুরি? এই পেশায় ডিগ্রি, নাকি অভিজ্ঞতা—কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়?মেহেদি হক শিপলু চুয়াডাঙ্গা।পরামর্শ: আমরা জানি, বিক্রয় ও বিপণনের কাজ সব সময়ই চ্যালেঞ্জিং। আপনি যেহেতু ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ করেছেন, সেহেতু আপনার ওই পড়াশোনার ভেতর প্রাথমিক ধারণা পেয়েছেন। বিবিএ ও এমবিএতে বিক্রয় ও বিপণন অবশ্যই পড়ানো হয়। ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে বিক্রয় ও বিপণন খুবই সম্ভাবনাময় একটি ক্ষেত্র। আমাদের দেশে প্রচুর ছেলেমেয়ে ইদানীং এ পেশায় আসছে। আদর্শ পেশা হিসেবে এটিকে বেছে নিতে আমি কোনো সমস্যা দেখছি না। নিজেকে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। এ বিভাগের দুটি অংশ—(১) বিক্রয় ও বিতরণ (২) বিপণন। আপনাকে এ বিষয়গুলো আরও ভালোভাবে জানতে হবে। যেমন—পণ্য কী? কোথায় ও কীভাবে পণ্য বিতরণ করতে হয়? প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, কার্যকর প্রচারণা ও প্রচার। ডিগ্রিটা আপনাকে চাকরিতে ঢুকতে সাহায্য করবে। পাশাপাশি থাকতে হবে জয়ী হওয়ার মানসিকতা। অনেকক্ষণ কাজ করার মানসিকতা প্রয়োজন, সুষ্ঠু ব্যবস্থাপনা, খুব ধৈর্য, ক্রেতা ও বাজারমুখী হতে হবে। প্রতিষ্ঠিত হওয়ার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। পরিশ্রমী হতে হবে, ভালো ও মার্জিত আচরণের অধিকারী হতে হবে। নিজের ভুল ধরা ও তা শোধরানোর মানসিকতা দরকার। মোটকথা, কাজের প্রতি সৎ ও আন্তরিক হতে হবে। উত্তর দিয়েছেন জি এম কামরুল হাসানবিপণন প্রধান, নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্ট বাংলাদেশ লিমিটেড।