ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, টেলিটকের ২৫ শতাংশ শেয়ার (আইপিও) বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কবে থেকে এ শেয়ার ছাড়ার কাজ শুরু হবে, সে সময়সূচি তিনি জানাননি।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁর সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভিয়েতনামের একটি সরকারি কোম্পানির সঙ্গে যৌথভাবে টেলিটক কোম্পানি পরিচালনার একটি প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।অধিবেশনের শুরুতে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন বিকেল সোয়া তিনটায় শুরু হয়।সিরাজগঞ্জের সাংসদ শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণের কার্যকরী সুদের হার ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।