টেলিটকের ৭ কোটি টাকা মুনাফা অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক এ বছর ৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। আজ মঙ্গলবার সংসদে সাংসদ হাফিজুদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। গত বছর এই কোম্পানির ক্ষতির পরিমাণ ছিল ১৫০ কোটি টাকা। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, চীন সরকারের অর্থায়নে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেলিটকের নেটওয়ার্ক ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেলিটকের ৫৫ লাখ নতুন গ্রাহক সৃষ্টি করা হবে বলেও তিনি জানান।আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে বেসরকারি মোবাইল কোম্পানিগুলোকে ভিওআইপি লাইসেন্স প্রদান করা হবে। ইউএনবি