টেলিভিশন ক্যামেরাম্যানদের নিরাপত্তা দাবি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ক্যামেরাম্যানদের নিরাপত্তার দাবি জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত কয়েকজন নিউজ ক্যামেরাম্যান সমাবেশ, মিছিল ও মিটিংয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন: এটিএন বাংলার জাহিদুজ্জামান, এটিএন নিউজের সোহেল রানা, একাত্তর টেলিভিশনের আরিফুজ্জামান ও তানভীর আনজুম, এসএ টিভির খোরশেদ আলম, দিগন্ত টেলিভিশনের খলিলুর রহমান, দেশ টিভির মোহাম্মাদ সাগর এবং বাংলাদেশ টেলিভিশনের পলাশ। বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানরা এ মানববন্ধনে অংশ নেন।