টেলিভিশন সাংবাদিক চেলসি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন দীর্ঘদিন ঘরকুনো হয়ে থাকলেও এবার সাধারণ জনগণের খুব কাছে আসার সুযোগ পেয়েছেন। সম্প্রতি একটি টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করছেন চেলসি।গত সোমবার টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজের লেট নাইট শো ‘রক সেন্টার উইথ ব্রায়ান উইলিয়াম’-এর মাধ্যমে টেলিভিশন সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন সাবেক ফার্স্ট ডটার চেলসি ক্লিনটন। নিজের এলাকা আরকানসাসের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তৈরি হয়েছিল ওই টেলিভিশন অনুষ্ঠানটি।অনুষ্ঠান শেষে চেলসি বলেছেন, তিনি শুধুমাত্র তাঁর দাদিমার দেওয়া উপদেশ ‘সাধারণ জনগণের জন্য কাজ করে যাওয়া’ কথাটিকে অনুসরণ করেন না। এটার পাশাপাশি তিনি যেসব মানুষের গল্প, চ্যালেঞ্জ অন্য মানুষদের উত্সাহ জোগাবে, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে চান। পিটিআই।