টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মাসুদুর রহমান মুরাদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এসময় নরসিংদী গোয়েন্দা পুলিশ আদালতের কাছে তার ১০ দিনের রিমান্ড আবেদন জানায়।পরে বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মুরাদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ব্যক্তিগত সহকারী।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে মাসুদকে তাঁর আইনজীবীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিয়ে যান। ১১টায় তাঁকে আদালতে নেওয়া হয়। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আদালত উপপরিদর্শক আশরাফুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। এ সময় মাসুদুর রহমানের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আসাদুজ্জামানসহ ২০ থেকে ২৫ জন আইনজীবী জামিন আবেদন জানান। পরে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, লোকমান হোসেন গত ১ নভেম্বর শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়।