টোকিওতে কাজী গিয়াসউদ্দিনের নতুন অ্যালবামের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাজী গিয়াসউদ্দিনের শিল্পচর্চার চার দশকের সৃষ্টি থেকে বাছাই করে নেওয়া উল্লেখযোগ্য বেশ কিছু কাজ, তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করা কিছু রচনা ও সাক্ষাত্কারের সমন্বয়ে সম্প্রতি নতুন একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালিভিত্তিক শিল্পবিষয়ক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ উদ্যোগে প্রকাশিত এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনা হবে চলতি মাসের প্রথমার্ধে। তবে জাপানপ্রবাসী এই শিল্পীর সৃজনশীল কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার এ উদ্যোগকে স্বাগত জানাতে টোকিওর বিদেশি সাংবাদিকদের প্রেসক্লাব ‘দ্য ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপান’ গত ২৭ ফেব্রুয়ারি বইটির প্রকাশনা-পূর্ব আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। জাপানের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী, শিল্প-সমালোচক, সাংবাদিক, রাজনীতিবিদ ও কূটনীতিকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।বিদেশি সাংবাদিকদের প্রেসক্লাবের সেক্রেটারি, উন্নয়নবিষয়ক সংবাদ সংস্থা আইপিএসের জাপানের প্রতিনিধি শ্রীলঙ্কার সুভেন্দিনি কাকুচির সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় শিল্পী গিয়াসউদ্দিনের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের শিল্পকলার সমৃদ্ধ জগেক বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় বেঙ্গল ফাউন্ডেশন ও এর কর্ণধার আবুল খায়ের এবং প্রকাশনা সংস্থা স্কিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মনজুরুল হক।পাওয়ার পয়েন্ট পরিবেশনায় শিল্পীর সৃজনশীলতার বিশেষত্ব তুলে ধরেন অ্যালবামের সম্পাদক ও স্কিরার এশীয় শিল্পবিষয়ক কিউরেটর রোজা মারিয়া ফালভো।উল্লেখ্য, স্কিরার সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশন ১০ বছর সময়ে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় শিল্পী ও আলোকচিত্রীদের কাজ নিয়ে মোট ৪০টি অ্যালবামের যে সিরিজ প্রকাশনার উদ্যোগ নিয়েছে, কাজী গিয়াসউদ্দিনের নতুন এই অ্যালবাম হচ্ছে সেই প্রকল্পের তৃতীয় প্রকাশনা।