টোকিওর পানিতে তেজস্ক্রিয়তা, শিশুদের পানে বিরত থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিওতে একটি পানি পরিশোধন কেন্দ্রে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এ তেজস্ক্রিয়তার মাত্রা শিশুদের স্বাস্থ্য ঝুঁকির পর্যায় ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ শিশুদের এমন পানি পান না করাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে। টোকিও মহানগরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান জনগণকে ফুকুশিমা প্রশাসনিক জেলায় উত্পাদিত সবজি না খাওয়ার আহ্বান জানিয়েছেন। রয়টার্স সে দেশের কিয়োদো সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ বুধবার এ কথা জানায়।জাপানে প্রকৌশলীরা বর্তমানে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ছয়টি চুল্লি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ওই চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। রয়টার্স।