টোকিওর বাইরেও পানিতে তেজস্ক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিওর নিকটবর্তী কাওয়াগুচি ও সাইতামা প্রশাসনিক জেলার পানি পরিশোধন কেন্দ্রে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। যা শিশুদের গ্রহণযোগ্যতার মাত্রার চেয়ে বেশি। জাপানের বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।কিয়োদো জানিয়েছে, কাওয়াগুচিতে প্রতি লিটার পানিতে ১২০ বেকুরেলস (তেজস্ক্রিয়তার মাত্রা নির্দেশক একক) তেজস্ক্রিয় আয়োডিনের অস্তিত্ব পাওয়া গেছে। জাপানি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতি লিটার পানিতে তেজস্ক্রিয় আয়োডিনের স্বাভাবিক মাত্রা হলো ১০০ বেকুরেলস।টোকিওর কর্তৃপক্ষ গতকাল বুধবার জানিয়েছিল, সেখানে একটি পানি শোধনাগার কেন্দ্রে ২১০ বেকুরেলস মাত্রায় তেজস্ক্রিয় আয়োডিন ধরা পড়েছে। এরপর কর্তৃপক্ষ শিশুদের ট্যাপের পানি না খাওয়ানোর পরামর্শ দেয়।