টোলারবাগে সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তাকর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহ আলী থানার টোলারবাগে আজ মঙ্গলবার অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহত নিরাপত্তাকর্মীর নাম আশিকুর রহমান (২৫)। তিনি টোলারবাগ সমাজকল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলমের বাসার নিরাপত্তাকর্মী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে টোলারবাগে খোরশেদ আলমের বাসায় দুজন অস্ত্রধারী সন্ত্রাসী নিরাপত্তাকর্মী আশিকুর রহমানের কাছে বাড়ির মালিক সম্পর্কে খোঁজখবর করতে থাকে। একপর্যায়ে তারা আশিকুরের হাতে একটি চিরকুট গুঁজে দিতে চাইলে আশিকুর ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশিকুর এক সন্ত্রাসীর গলা চেপে ধরলে অপর সন্ত্রাসী পিস্তল দিয়ে আশিকুরকে চারটি গুলি করে পালিয়ে যায়।শাহ আলী থানা সূত্রে জানা যায়, চাঁদাবাজেরা এ ঘটনা ঘটিয়েছে।