টোয়েনের ঘরেই চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক টোয়েন একসময় মজা করে অপরাধকে নৈতিকতা শিক্ষার একটি পন্থা হিসেবে বর্ণনা করেছিলেন। তাই তিনি বেঁচে থাকলে হয়তো তাঁর বাড়ি (বর্তমানে জাদুঘর) থেকে ১০ লাখ ডলার চুরির খবর শুনে খুব একটা মর্মাহত হতেন না। ইস্ট হার্টফোর্ডের ডোনা গ্রেগর (৫৮) নামের এক নারী গত শুক্রবার চুরির কথা স্বীকার করেন। তিনি দীর্ঘদিন ওই বাড়ি ও জাদুঘরে চাকরি করেছেন। যুক্তরাষ্ট্রের কানেটিকাটের সরকারি কৌঁসুলিদের কার্যালয় সূত্র জানায়, ডোনা তাঁর সুপারভাইজারের স্বাক্ষর জাল করে তাঁর নামে চেক ইস্যু করেন। পরে সে অর্থ তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করেছেন। এএফপি, এনবিসি