ট্যাটু যন্ত্রণায় মেগান ফক্স (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন অভিনেত্রী ও মডেল মেগান ফক্স তরুণ ভক্তদের জন্য মূল্যবান এক উপদেশ দিয়েছেন। তিনি কখনো ‘ট্যাটু’ না বসাতে পরামর্শ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এলেন ডিজেনার্সের এক টেলিভিশন শোতে তিনি এ পরামর্শ দিয়েছেন। এতে নিজের ট্যাটু সরানোর অভিজ্ঞতাও বর্ণনা করেন তিনি।মেগার ফক্স তাঁর বাহুতে মেরিলিন মনরোর ট্যাটু করিয়েছিলেন। কিন্তু এ ট্যাটু সরিয়ে ফেলতে গিয়েই ঝামেলায় পড়েছেন ২৫ বছর বয়সী এ অভিনেত্রী। মেগান ফক্স এ ট্যাটুকে ‘নেতিবাচক শক্তি’ বলেই উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে বলেন, ট্যাটু করানোর চেয়ে ট্যাটু সরিয়ে ফেলা বেশি কষ্টের। লেজার রশ্মি ব্যবহার করে ট্যাটুর ওপর প্রতিবার ফেলার সময় মনে হয় যেন গরম পপকর্ণ ত্বকের ওপর পড়ছে। আর তা ভীষণ যন্ত্রণার। আর তাই শিশুদের বলছি তোমরা ট্যাটু করানোর কথা ভেবো না, এগুলো কোনো কাজের জিনিস নয়।