ট্রাইব্যুনাল এলাকা থেকে দুটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরোনো হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ ভোর ছয়টার দিকে ককটেল দুটি উদ্ধার করে।পুলিশ জানায়, শিশু একাডেমীর পাশে ট্রাইব্যুনালের একটি ফটকের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এম এ জলিল ট্রাইব্যুনাল এলাকা থেকে ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।