ট্রাইব্যুনাল চাইলে জামায়াত নেতাদের গ্রেপ্তার দেখানো হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল চাইলে যুদ্ধাপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানো হবে। কোনো বাধাই যুদ্ধাপরাধের বিচার থামাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আজ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা গঠন এবং আইনজীবী প্যানেল তৈরি করে দিয়েছে। এখন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তাদের। তিনি অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন। জামায়াতকে সমর্থন করে খালেদা জিয়া তাঁর রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছেন?—এ প্রশ্নও তিনি করেন।