ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য: এম কে আনোয়ারের শুনানি ২৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল নিয়ে এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যার দিন ধার্য ছিল। কিন্তু তাঁর আইনজীবী মুন্সি আহসান কবির শুনানির জন্য সময়ের আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল এ জন্য দিন ধার্য করেন।গত ৩১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এম কে আনোয়ারের মন্তব্য ট্রাইব্যুনালের সামনে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহানগর নাট্যমঞ্চে ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’ ট্রাইব্যুনাল বলেন, ‘বিচার বিভাগ দেশের একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং একে রাজনীতির বাইরে রাখা উচিত।’এর আগে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করার জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সুরঞ্জিত সেনগুপ্তের কাছেও ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল-২।