ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন সেক্টর কমান্ডারসের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের জন্য পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা।পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম শফিউল্লা¬হ ও সাবেক সেনাপ্রধান হারুন-অর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।এ সময় তাঁরা ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউটরদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।পরিদর্শনকালে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা ট্রাইব্যুনালের এজলাস ঘুরে দেখেন এবং অন্যান্য অবকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন। ট্রাইব্যুনালের একটি সূত্র এ কথা জানায়। বাসস।