প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর পাঠানো তাঁর পদত্যাগপত্র তিনি আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।আইনমন্ত্রী শফিক আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে জমা পড়েছে। সম্প্রতি ‘দি ইকোনমিস্ট’ ও ‘আমার দেশ’ পত্রিকায় বিচারপতি নিজামুল হক ও বেলজিয়ামপ্রবাসী বাংলাদেশি আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যেকার টেলিফোনে কথপোকথন প্রকাশিত হয়েছে।১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।