ট্রাইব্যুনাল-১-এ যোগ দিলেন জাহাঙ্গীর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যোগ দিয়েছেন নতুন বিচারক জাহাঙ্গীর হোসেন। ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই চেয়ারম্যান নিজামুল হক নতুন বিচাপতির প্রতি শুভকামনা জানান। বিচারক জাহাঙ্গীর হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় ট্রাইব্যুনালে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী নুরুল আফসারকে আজ আসামিপক্ষের জেরা করার কথা ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। দৈনিক সংগ্রাম ও বিডিনিউজ টোয়েন্টিফোরকে সতর্কসম্প্রতি দৈনিক সংগ্রাম ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান নিজামুল হক বলেন, দুটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান একা বিচারকাজ করতে পারেন না।ট্রাইব্যুনাল জানান, আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। এ ক্ষেত্রে আরও সতর্ক হয়ে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের নির্দেশ দেন তিনি।