ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিয়োগের পর স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন প্যানেলে দুজন কৌঁসুলি নিয়োগের পর তা স্থগিত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।দুপুরে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন প্যানেলে ব্যারিস্টার সানিয়ান রহমান ও হোসেইন-ই মঞ্জুরকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।পরে বিকেলে আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, এই দুজনের নিয়োগ স্থগিত করা হয়েছে।বর্তমানে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলে মোট আইনজীবী হলেন ২৭ জন।