ট্রাইব্যুনালে হাজিরা দিলেন বিএনপি নেতা আলীম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা মো. আবদুল আলীম আজ রোববার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারকেরা দেশের বাইরে থাকায় শুনানি হয়নি। তবে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতির প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে জমা দেওয়া হয়েছে।ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শুনানির বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে আদেশ দেবেন।’