ট্রাইব্যুনালের কাজ বন্ধ করতে হবে: মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ বন্ধ করতে হবে। এই ট্রাইব্যুনালের প্রতি বিএনপির কোনো আস্থা নেই। তিনি বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মওদুদ এ কথা বলেন।বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায়। তবে সে বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে না বলে তিনি মন্তব্য করেন।