ট্রাইব্যুনালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করার জন্য বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টা থেকে তাঁদের মোতায়েন করা হয়।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ আজ সোমবার সাংবাদিকদের জানান, গতকালের উদ্ভূত পরিস্থিতিতে ট্রাইব্যুনালের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল রাত সাড়ে ১০টা থেকে বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।বিজিবির সদস্যরা ট্রাইব্যুনাল ভবনের মূল ফটকে এবং ভেতরে সশস্ত্র অবস্থান নিয়ে আছেন।