ট্রাইব্যুনালের প্রয়োজনেই সাকাকে গ্রেপ্তার করা হয়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন,‘যুদ্ধাপরাধী ধরা পড়েছে। জনগণ চেয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার। গতকাল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানান, অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের পুলিশ প্রশাসন তাঁকে গ্রেপ্তার করেছে।’ আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের মামলা ছাড়াও সাকা চৌধুরীর বিরুদ্ধে অনেক মামলাই আছে। তিনি বলেন, যত দিন পর্যন্ত দেশে যুদ্ধাপরাধী থাকবে তত দিন পর্যন্ত তাদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া চলবে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও তিনি জানান।