ট্রাইব্যুনালের বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অসাংবিধানিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল এবং এর বিচার কার্যক্রমে বাধা দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব পাস অসাংবিধানিক নয়।আইনমন্ত্রী বলেন, এই বিচার মানি না, ট্রাইব্যুনাল মানি না—এ ধরনের বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নারীর প্রতি সহিংসতা রোধে ব্যবস্থা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিক আহমেদ এ কথা বলেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সরকারি কৌঁসুলিদের উদ্দেশে তিনি বলেন, আদালত সম্পর্কে মানুষের ভীতি দূর করে আস্থা ফিরিয়ে আনতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নারীর প্রতি সহিংসতা-সংক্রান্ত মামলায় নির্যাতিতদের সুবিচার নিশ্চিত করতে যথাযথ অবদান রাখতে পিপিদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা আদালতের ৭৩ জন পাবলিক প্রসিকিউটর (পিপি) দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় সহায়তা দেয় সরকার এবং এ-সংক্রান্ত জাতিসংঘ প্রোগ্রাম। বাসস।