ট্রাইব্যুনালের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও সতর্ক এবং এ-সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ও ভুল সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের পরামর্শ দেওয়া হয়েছে।আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম শুরু হলে এক আদেশে ট্রাইব্যুনাল এ কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের ওপর আদেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হয়। এদিকে, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি চলছে। বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু করেন তাঁর আইনজীবী ফখরুল ইসলাম। এর আগে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।