ট্রাক উদ্ধার করতে গিয়ে ক্রেন উল্টে চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনে উল্টে পড়া ট্রাক তুলতে গিয়ে আজ রোববার রাতে ক্রেন উল্টে গিয়ে চারজন নিহত হয়েছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ প্রথম আলো ডটকমকে জানান, রাত আটটার দিকে স্টিলের পাতবাহী একটি ট্রাক জুরাইন রেলগেটে উল্টে যায়। সেটি উদ্ধারের জন্য রাত সাড়ে নয়টার দিকে একই কোম্পানির একটি ক্রেন ঘটনাস্থলে আসে। সেখানে প্রচুর উত্সুক মানুষ ভিড় জমায়। ট্রাকটি ওঠাতে গিয়ে ক্রেনটিই জনতার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর সাত বছরের একটি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।স্টিলের ওই কোম্পানির নাম এখনো জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। (বিস্তারিত আসছে...)