ট্রাক-টেম্পো সংঘর্ষ, জামাই-শ্বশুরসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুরি নামক স্থানে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামাই, শ্বশুর, শ্যালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীরা হলেন খলিল শরিফ (৩৫), তাঁর শ্বশুর মনসুর আলী মোল্লা (৬৫), শ্যালক জাকির হোসেন মোল্লা (৪০) ও অন্য যাত্রী সজীব (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত আট বছরের শিশু তানভীরকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, গতকাল রাতে মানিকঝুরি এলাকায় একটি যাত্রীবাহী টেম্পো আমতলী থেকে তালতলী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক টেম্পোটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন।ওসি বাবুল আক্তার আরও জানান, নিহত খলিল শরিফ ও সজীবের বাড়ি আমতলীর তালতলী এলাকায়। আর মনসুর ও জাকিরের বাড়ি পিরোজপুর জেলায়। ঘটনাস্থল থেকে গতকাল রাতেই ট্রাকসহ চালক সবুজকে আটক করা হয়েছে।