ট্রাক-নছিমন সংঘর্ষে একই পরিবারের দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে আজ মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত এবং ১০ জন আহত হন। ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁরাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে একই পরিবারের ১১ জন সদস্য নছিমনে করে পাশের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামে যাচ্ছিলেন। তাঁরাকুপি এলাকায় নছিমনের সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রাকের মুূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হোসনে আরা বেগম (৩৫) ও নাছিমা বেগম (২৫) নামে একই পরিবারের দুজন নিহত হন। চালকসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।