ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আশুলিয়া মহাসড়কের নয়ারহাট এলাকায় আজ মঙ্গলবার সকালে ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামের এক পুলিশ-সদস্য নিহত হয়েছেন। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল ছিলেন। তাঁর বয়স জানা যায়নি। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ বেলা ১১টার দিকে সাইফুল ঢাকা-আরিচা মহাসড়কের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।