ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন সোনারগাঁও ক্রসিংয়ে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় আকবর আলী (৬০) নামের একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভাসানটেক এলাকায় থাকতেন।পুলিশ জানায়, সকালে কারওয়ান বাজার থেকে কাঁচামাল কিনে আকবর আলী ভ্যানে করে সেগুলো ভাসানটেকে পাঠান। বাসে ওঠার জন্য সোনারগাঁও ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল পৌনে নয়টার দিকে চিকিত্সকেরা আকবর আলীকে মৃত ঘোষণা করেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।