ট্রাকচাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গতকাল মধ্যরাতে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাহবুবুল আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁর নিরাপত্তা কর্মী ছিলেন। পুলিশ জানায়, গতকাল রাত পৌনে একটার দিকে গুলশান-২ নম্বর মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাহবুবুল। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাহবুবুলের স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিয়ে যায়। মাহবুবুল বনানীর ১১ নম্বর সড়কের সাজনা রেস্তোরাঁয় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। তিনি বাড্ডার নুরেরচালার বাসতলায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনে।