ট্রাকচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরের সামনের গোলচত্বরে ট্রাকের চাপায় ইউসুফ কালু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।ওয়েল্ডিং মিস্ত্রি ইউসুফ থাকতেন মহানগরের ১১/৭ কাঁঠালবাগানের বাসায়। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগরে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন জানান, ইউসুফ তাঁর মেয়েজামাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে গোলচত্বরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় এবং তাঁর মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের লোকজন তাঁর লাশ শনাক্ত করে পরিচয় নিশ্চিত করেন।