ট্রাকচাপায় নিহত ৩, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আজ বুধবার সকালে ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। ভোর পাঁচটার দিকে উপজেলার তুগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাবিজপুর প্রকাশিত চারগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে শামছুল (২৮), দুদু মিয়ার ছেলে লাল মিয়া (৩০) ও রফিক আলীর ছেলে শফর আলী (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহুবলের হাবিজপুর প্রকাশিত চারগাঁও গ্রামের ওই তিন শ্রমিক হেঁটে স্থানীয় ইটভাটা নিউ সাগর ব্রিকস ফিল্ডে যাচ্ছিল। তাঁরা মহাসড়কের তুগলী এলাকায় পৌঁছার পর ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক ওই শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শামছুল ও লাল মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর শফর আলী (২৫) মারা যান। এ ঘটনায় আশপাশের গ্রামের লোকজন ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানসহ স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাতটার দিকে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রমিকদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের তত্ত্বাবধানে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।