ট্রাকচাপায় শেরপুর আদালতের কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা (এলপিআর) প্রশাসনিক কর্মকর্তা শৈলেস চন্দ্র সেন (৫৮) ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রাতঃকালীন ভ্রমণের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি নিহত হন। শেরপুর-ঝিনাইগাতী সড়কের শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকায় আজ এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের দাবির কারণে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।