ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমেজা খাতুন (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জলঢাকা-ডিমলা সড়কের সাইডনালা বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে জলঢাকা-ডিমলা সড়কটি পার হচ্ছিল মমেজা। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি ধাওয়া করে এলাকাবাসী। তারা কালীগঞ্জ বাজারে ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটি জলঢাকা উপজেলার পশ্চিমবালা গ্রামের মোখছেদুল ইসলামের মেয়ে।