ট্রাকের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইস্পাহানি মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নিহত যুবকেরা হলেন ফটিকছড়ির দৌলতপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. এনামুল হক (৩০) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. আলমগীর (৩২)।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, রাত সোয়া একটার দিকে নগরের ইস্পাহানি মোড়ে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের চালক মো. আব্বাসকে আটক করেছে পুলিশ।