ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পুলিশ জানায়, আজ বেলা দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে মাধবপুর থেকে ঢাকার পথে যাচ্ছিলেন সোহরাব ও অপর দুজন আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে আঘাত করে। এতে ঘটনাস্থলে সোহরাব মারা যান। আহত অপর দুই আরোহীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূর হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। ঢাকা-সিলেট মহাসড়ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহতআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্ত্মী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪০)। তিনি ঘোড়াশালের বাসিন্দা। আহত হয়েছেন মোটর সাইকেলের আরো দুই আরোহী। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূর হোসেন প্রথম আলোকে বলেন, মোটর সাইকেলে তিনজন ছিলেন। তাঁরা মাধবপুর থেকে মহাসড়ক দিয়ে ঢাকার পথে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো ট-১৪-৮৪৮৪ নাম্বারের ট্রাকটি ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী একজনের মৃত্যু হয়। আহত দুই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।দুলাল ঘোষ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।