ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আজ মঙ্গলবার দুপুরে বালুবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মেহেদি হাসান (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।মেহেদি ইব্রাহিমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় বাছিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল মেহেদি। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের এতিমখানা গেটের কাছে পৌঁছার পর বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদির লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রুহানী প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।