ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের বিজয়ী যাঁরা
ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের ড্র হয়েছে গত বুধবার প্রথম আলো কার্যালয়ে। এই কুইজে শুধু প্রথম পর্বে প্রায় দুই লাখ কুপন জমা পড়ে। এর মধ্যে উত্তর সঠিক হয় দুই হাজার ১২০টি। সঠিক উত্তরদাতাদের মধ্যে নয়জনকে বিজয়ী নির্বাচন করা হয় লটারির মাধ্যমে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান। এখন ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের চতুর্থ পর্বের কুপন জমা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্য পর্বগুলোর ড্র অনুষ্ঠিত হবে। চার পর্ব শেষে সব পর্বের সঠিক উত্তর নিয়ে হবে মেগা ড্র। মেগা ড্রয়ে পুরস্কার হিসেবে থাকছে এসি ও এলসিডি টিভি জিতে নেওয়ার সুযোগ। বিশ্বকাপ শেষে চার পর্বের ৩৬ জনসহ মেগা পুরস্কার বিজয়ীদের হাতে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। প্রথম পর্বের বিজয়ীপ্রথম পুরস্কার: রেফ্রিজারেটরপলাশ কানু, ৪১৯ পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।দ্বিতীয় পুরস্কার: ১৯ ইঞ্চি এলসিডি টেলিভিশনরিফাত জাহান তূর্ণী, মিশনপাড়া, নারায়ণগঞ্জ।তৃতীয় পুরস্কার: ২১ ইঞ্চি রঙিন টেলিভিশনআতাউর রহমান, গফরগাঁও, ময়মনসিংহ।চতুর্থ পুরস্কার: ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশনমানবেন্দ্র দাস, ১৩৬/২ ডাক্তার গলি, বড় মগবাজার ঢাকা।পঞ্চম পুরস্কার: ডিভিডি প্লেয়ারমো. আবুল হাসান, ৩৯৯, ১/এ পূর্ব নাখালপাড়া, ঢাকা।ষষ্ঠ পুরস্কার: ব্লেন্ডাররিয়াজুল হক খন্দকার, খন্দকার নিবাস, সিএনবি রোড, বরিশাল।সপ্তম পুরস্কার: ফ্যানমো. আল-আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।অষ্টম পুরস্কার: ৭টি ট্রান্সটেক সিএফএল লাইটতহিদুল, ফার্মগেট, ঢাকা।নবম পুরস্কার: ইস্তিরিআদনান, বঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।