ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষজ্ঞ কমিটি গঠন করে ঢাকার সব ট্রান্সফরমার যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ডিপিডিসি ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণে সরকারের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে বিদ্যুত্সচিব, ডিপিডিসি ও ডেসকোর এমডিকে রুলের জবাব দিতে বলেছেন আদালত। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুরান ঢাকার নিমতলীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও সোসাইটি অব জাস্টিজের পক্ষে মনজিল মোরশেদ রিটটি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।